ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফুলগাজীতে প্রস্তুতি সভা

ফুলগাজীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম।

সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুলতানা নাসরীন কান্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জিএমহাট ইউপি চেয়ারম্যান মুজিবুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম সরকারের ঘোষিত ১৮ দফা নির্দেশনা মেনে চলার আহবান জানান। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফুলগাজীতে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x