ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে দুই সপ্তাহ জনসমাগমে নিধেষাজ্ঞা জারি

ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির হার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে ফেনী জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

এতে জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, সকল কমিউনিটি/ কনভেনশন সেন্টারে বিয়ে ও যে কোন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া সকল বিনোদন কেন্দ্র, পর্যটন স্পট, সিনেমা হল, থিয়েটার হল, মেলা ইত্যাদির আয়োজন ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে ফেনীর জনসাধারণ এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়। একই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনাও প্রতিপালনের জন্য বলা হয়।

ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের প্রাদুর্ভাব দ্রুতগতিতে বৃদ্ধির ফলে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি সভা করেন। সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফেনীতে দুই সপ্তাহ জনসমাগমে নিধেষাজ্ঞা জারি

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x