ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

আজ মঙ্গলবার (৩০ মার্চ) ফেনীতে চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাসে আক্রান্ত ৫৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ফেনীর ১৫৫টি নমুনা পরীক্ষা করে উক্ত সংখ্যা শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৩৮ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ প্রায় প্রতি ২টি নমুনার মধ্যে একটি পজিটিভ।

শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ১৫ জন, ছাগলনাইয়ায় ১৭ জন, পরশুরামে ১১ জন, দাগনভূঞায় ৬ জন, সোনাগাজীতে ৭ জন ও ফুলগাজীতে একজন ও জেলার বাইরে একজন রোগী রয়েছে। আক্রান্তদের মধ্যে বিদেশগামী যাত্রী রয়েছেন ১২জন। আজ মঙ্গলবার এসব তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬২জনে। মোট ১৫ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করে উক্ত সংখ্যা শনাক্ত করা হয়।  মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় ১৬.০৮ শতাংশ। 

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে ২১ তারিখ হতে ৩০ তারিখ পর্যন্ত ৯ দিনে মোট ৫৭৪টি নমুনা পরীক্ষায় ১৫৯ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আজ সর্বোচ্চ ৫৮ জনের করোনা শনাক্ত করা হয়।

গত বছরের ১৬ এপ্রিল জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য বিভাগ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x