ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে চলছে উন্নয়ন মেলা

ফেনীতে চলছে উন্নয়ন মেলা

ফেনীতে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) শহরের পিটিআই স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফেনী ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের ৪০টি স্টল রয়েছে। স্টলগুলোতে সরকারের নানামুখী উন্নয়ন ও সেবা কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।

মেলা উদ্বোধনকালে ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল বাংলাদেশের উন্নয়ন চিত্র জনগণের মাঝে তুলে ধরার জন্য উন্নয়ন মেলার আয়োজন। মেলায় সরকারি ৪০টি সরকারী দপ্তরকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। স্টলগুলোতে দপ্তরগুলোর নিজস্ব কার্যক্রমের প্রচার, নিজস্ব অর্জন ও সেবার সহজিকরণ বিভিন্ন আঙ্গিকে তুলে ধরছেন। আগামীকাল রবিবার (২৮ মার্চ) বিকালে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি হবে বলে জানান তিনি।

একইভাবে জেলার সকল উপজেলায় একযোগে এ মেলার উদ্বোধন করা হয়

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফেনীতে চলছে উন্নয়ন মেলা

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে চলছে উন্নয়ন মেলা
0:00 0:00
1.0x