ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ওসি আলমগীর হোসেনকে সম্মাননা জানালেন সহকর্মীরা

ফেনী মডেল থানার বিদায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে সহকর্মীরা। আজ মঙ্গলবার (১৬ মার্চ) এ সংবর্ধনার আয়োজন করে থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এসময় আলমগীর হোসনের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তার ভবিষ্যত কর্মজীবনের সাফল্য কামনা করেন তারা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতোয়ার রহমান, থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ ওমর হায়দার, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোঃ আবু তাহের, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুদ্বীপ রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আদিল মাহমুদ, বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ওসমান গণিসহ কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় শিল্প পুলিশে বদলি হয়েছেন ওসি আলমগীর হোসেন। গত মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয় তাকে। গত ২০১৯ সালের জুন মাসে ফেনী মডেল থানার ওসির হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন আলমগীর হোসেন।

আলমগীর হোসেন ১৯৯৮ সালে সাব-ইন্সপেক্টর পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১০ সালে ফেনী মডেল থানায় থাকাকালীন সময়ে ইন্সপেক্টর পদোন্নতি নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদেন। পরে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানা, পতেঙ্গা থানা, বাঁশখালী থানা, মহেশখালী ও কুমিল্লার দাউদকান্দি থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদরে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ওসি আলমগীর হোসেনকে সম্মাননা জানালেন সহকর্মীরা

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x