ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বর্ষার আগেই নালা-নর্দমা পরিষ্কার করা হবে

আগামী বর্ষা মৌসুমের আগেই ফেনী পৌরসভা এলাকার সকল নালা নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। গতকাল সোমবার (১৫ মার্চ) দুপুরে পৌর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান।

শহরের জলাবদ্ধতা নিরসনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ষার আগেই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে। পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। অবৈধ খাল দখল প্রসঙ্গে নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, কোনগুলো অবৈধ তা আমরা দেখব।

এ কার্যক্রম বাস্তবায়ন হলে যেসব এলাকায় জলাবদ্ধতা থাকে সেসব জায়গায় আর জলাবদ্ধতা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বর্ষার আগেই নালা-নর্দমা পরিষ্কার করা হবে

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২১

featured Image

আগামী বর্ষা মৌসুমের আগেই ফেনী পৌরসভা এলাকার সকল নালা নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। গতকাল সোমবার (১৫ মার্চ) দুপুরে পৌর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান।

শহরের জলাবদ্ধতা নিরসনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ষার আগেই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে। পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। অবৈধ খাল দখল প্রসঙ্গে নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, কোনগুলো অবৈধ তা আমরা দেখব।

এ কার্যক্রম বাস্তবায়ন হলে যেসব এলাকায় জলাবদ্ধতা থাকে সেসব জায়গায় আর জলাবদ্ধতা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x