ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে ৬দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ফুলগাজীতে ফের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গতকাল মঙ্গলবার (৯ মার্চ) তিনজনকে আসামী করে মামলা করেছে ধর্ষিতার বাবা। মামলার তদন্ত কর্মকর্তা, ফুলগাজী থানার উপ পরিদর্শক মোঃ মনির জানান, প্রধান আসামী মো. আরিফকে (৩২) আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান জানান, অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা নেয়া হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে৷

আসামী আরিফের বাড়ি মুন্সির হাট ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে দক্ষিণ শ্রীপুরে। তার পিতার নাম আবুল বশর প্রকাশ বেটকি মিয়া।

ধর্ষিতার বাবা জানান, প্রধান আসামী আমার মেয়েকে দক্ষিণ শ্রীপুরে ছয়দিন আটকে নির্যাতন চালিয়েছে। এ ঘটনায় জড়িতের অভিযোগে তিনজনকে আসামী করে মামলা করা হয়েছে।
তিনি জানান, ছেলের সহযোগীরাসহ মেয়েকে আমার বাড়িতে দিয়ে যাওয়ার চেষ্টা করলে গতকাল আমি তা গ্রহণ না করে মানুষের সহযোগিতা নিয়ে থানার দারস্থ হই।

মুন্সিরহাট ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুল হক জানান, রবিবার পথিমধ্যে আরিফের বাবা জানায়, আরিফ পাশ্ববর্তী দরবারপুর ইউনিয়নের মেয়েটিকে নিয়ে একটি ঘরে অবস্থান করছিল। জিজ্ঞাসাবাদে আরিফ জানিয়েছিল তারা বিয়ে করেছে। কিন্তু কোন কাবিন দেখাতে পারেনি। সেদিন বিকালে সে কাগজ দেখাবে বলে আবার সেখান থেকে পালিয়ে যায়।

দরবারপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার জানান, মেয়েটির এলাকার ওয়ার্ড সদস্য সোমবার এমন একটি ঘটনা শুনতে পেয়ে জানালে তাৎক্ষণিক থানায় যোগাযোগ করতে বলি।

দরবারপুর ইউনিয়ন উত্তর শ্রী পুর ওয়ার্ড সদস্য ছলিম উদ্দিন জানান, পার্শ্ববর্তী ইউনিয়নের ওয়ার্ড সদস্য ওবায়দুল হক সোমবার আমাদের স্থানীয় মহিলা কাউন্সিলরকে জানালে তিনি আমায় জানান। পরে চেয়ারম্যানের পরামর্শে থানায় যোগাযোগ করতে বলি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে ৬দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x