ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কোব্বাদ আহাম্মদ স্মরণে পৌরসভায় মিলাদ-মাহফিল

ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কোব্বাদ আহম্মেদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল করেছে পৌরসভা। রবিবার (৭ মার্চ) বাদ যোহর ফেনী পৌরসভা হল রুমে মিলাদ মাহফিলে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মরহুমের স্মৃতিচারণ করে ফেনী পৌর মেয়র বলেন, কোব্বাদ আহাম্মদ সৎ ও যোগ্য লোক ছিলেন। তিনি সৎ থেকে ফেনীর উন্নয়নে কাজ করে গেছেন। স্বপন মিয়াজী বলেন, কোব্বাদ আহম্মেদের মতো একজন লোকের জন্ম হয়েছে বলে আজকের ফেনী পৌরসভার সৃষ্টি হয়েছে। ফেনীর সকল উন্নয়নে তার অবদান রয়েছে।

মিলাদ মাহফিলে ফেনী পৌরসভার সকল প্রয়াত চেয়ারম্যান, প্রশাসক, কাউন্সিলর, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর পিতা-মাতা ও বড় ভাই, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এডভোকেট আক্রামুজ্জমানসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য দোয়া করা হয়।

এতে ফেনী পৌর প্যানেল মেয়র-১ মফিজ উল্লাহ কোম্পানী, প্যানেল মেয়র-২ জয়নাল আবেদীন লিটন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম, কোব্বাদ আহম্মেদের ছোট ছেলে কাজিমুজ্জামান আশিক, পৌর সচিব আবুজর গীফারী প্রমুখ অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কোব্বাদ আহাম্মদ স্মরণে পৌরসভায় মিলাদ-মাহফিল

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x