ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শোকে ম্লান ধর্মপুর

শোকে ম্লান ধর্মপুর

স্বজন হারানোর বেদনা নিয়ে শোকে ম্লান হয়ে আছে ধর্মপুর ইউনিয়ন। ১৯ বছর ধরে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সকলের কাছে আরজু হয়ে উঠেছিলেন একান্ত আপনজন, ভরসার স্থান। মাত্র ৪৯ বছর বয়সে তার এ আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসীরা। আজ শুক্রবার (৫ মার্চ) দুপুরের দিকে তার লাশবাহী এ্যাম্বুলেন্সটি ধর্মপুরে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্খীদের কান্নায় ভারী হয়ে উঠে ধর্মপুরের বাতাস। তাকে এক নজর দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন জোয়ারকাছাড় গ্রামে। যুবক, কিশোর, বৃদ্ধসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে শিশু সন্তান কোলে নিয়ে এসেছেন মায়েরাও। সকলের মুখে শোকের ছায়া। অব্যক্ত বেদনায় আচ্ছন্ন। তাকে হারিয়ে দিশেহারা স্ত্রী শিরীন আখতার , ছেলে এম সাইফুজ্জামান মাহাদী।

আজ শুক্রবার (৫ মার্চ) ভোর টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সদস্য আরজু। আজ বিকাল ৫টায় ইউনিয়নের বটুয়া দিঘীর পাড় ঈদ গা ময়দানে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শোকে ম্লান ধর্মপুর

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
শোকে ম্লান ধর্মপুর
0:00 0:00
1.0x