ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে কিশোরী ধর্ষণের ঘটনায় তদন্তে ইউএনও

ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের কুতুবপুরে ধর্ষিতার পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনার তদন্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম। বুধবার (৩ মার্চ) দুপুরে আইন ও শালিস কেন্দ্রের প্রতিবেদনের আলোকে কুতুবপুরে যান তিনি।

এসময় পরিবারটিকে সমাজচ্যুত করার বিষয় সম্পর্কে জানান ওই কিশোরীর পিতা আলী মর্তুজা বাবলু। তিনি ইউএনওকে বলেন, পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগীতার কারণে বর্তমানে দৈনন্দিন জীবন যাপনে সমস্যা নেই। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, ডিএনএ পরীক্ষার জন্য মা ও মেয়ে বর্তমানে ঢাকায় রয়েছে। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন উপস্থিত ছিলেন।

তদন্তের ব্যাপারে ইউএনও ফেরদৌসী বেগম কুতুবপুরে যাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাঈনুল ইসলাম জানান, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে কিশোরী ধর্ষণের ঘটনায় তদন্তে ইউএনও

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x