ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভয়াবহ আগুনে পুড়ছে স্টার লাইন ফুড ফ্যাক্টরী

ফেনী সদরের দক্ষিণ কাশিমপুরে শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষতির আশংকা করছেন দমকল বাহিনীর একটি সূত্র। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টায় (বৃহস্পতিবার) শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা বৃদ্ধি পাবার আশংকার কথা জানিয়েছেন ফেনী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক পুর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়াসহ জেলার ৮টি ইউনিট একযোগে কাজ করছে। এছাড়া চৌমুহনীসহ জেলার আশপাশের ফায়ার সার্ভিসকেও সহযোগিতা করার জন্য ঘটনাস্থলে আসতে বলা হয়েছে ।

তিনি জানান, প্রতিষ্ঠানের অভ্যন্তরে কার্টন কারখানা হতে আগুনের সূত্রপাত হয়েছে। এখন (রাত দেড়টা) তা মূল কারখানায় ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাচ্ছে না।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী সোহেল জানান, ইতোমধ্যে আগুন মূল ভবনের অটো বিস্কিট কারখানায় ছড়িয়ে পড়েছে।

তবে রাত পৌনে ২টা এ প্রতিবেদন লিখা পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই জানা যায় নি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভয়াবহ আগুনে পুড়ছে স্টার লাইন ফুড ফ্যাক্টরী

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x