ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে চুরির ঘটনা বাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ

সম্প্রতি মোটর সাইকেল চুরি, ফুলগাজী ও মুন্সীরহাট বাজারে দোকানে চুরি বেড়ে যাওয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগমের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নিজাম উদ্দিন মজুমদার, নুরুল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে চুরির ঘটনা বাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২১

featured Image

সম্প্রতি মোটর সাইকেল চুরি, ফুলগাজী ও মুন্সীরহাট বাজারে দোকানে চুরি বেড়ে যাওয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগমের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নিজাম উদ্দিন মজুমদার, নুরুল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x