ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় কাদের মির্জার গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপ

শপথ নিতে যাবার পথে দাগনভূঞায় আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা। তিনি নোয়াখালী বসুরহাট পৌর মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় দাগনভুঞা জিরো পয়েন্টে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আবদুল কাদের মির্জা। এ ঘটনায় বসুরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম (৫০) আহত হয়েছেন বলে অভিযোগও করেন তিনি।

কাদের মির্জা জানান, শপথ নেয়ার জন্য বৃহস্পতিবার ভোরে নেতাকর্মীদের নিয়ে যাবার পথে চট্টগ্রাম যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত গাড়িতে হামলা করে। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দুর্বৃত্তরা তাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে ধারণা করছেন কাদের মির্জা। তিনি বলেন, আল্লাহর দয়ায় যদি সহিসালামতে শপথ নিতে পারি তবে আইনি পদক্ষেপ নেব।

হামলার ব্যাপারে দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতনকেও দায়ী করেন কাদের মির্জা।

এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কারণ তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে সিএনজি মালিকদের সাথে গতকাল পর্যন্ত একটি ঝামেলা চলছিল বসুরহাটের মেয়রের সাথে। উনার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় কাদের মির্জার গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x