ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নিজাম হাজারীর পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পৃষ্ঠপোষকতায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এতে জেলার ৬টি উপজেলা দল অংশ নেবে। গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে ক্রিকেট উপকমিটি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টুর্নামেন্টের উদ্যোক্তার জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে এটি মাঠে গড়াতে পারে। জেলার বাছাইকৃত ৯০জন খেলোয়াড়কে লটারির মাধ্যমে ভাগ করে দলগুলো গঠন করা হবে। প্রত্যেক দলের সাথে জেলা ক্রীড়া সংস্থার একজন করে প্রশিক্ষক থাকবে।

ক্রিকেট উপ কমিটির আহ্বায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীবের সভাপতিত্বে সভায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ক্রিকেট উপ কমিটির সদস্য জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, ইমন উল হক, রিয়াজ উদ্দিন রবিন, দাগনভূঞা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসারুল হাই উজ্জ্বল, ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার, পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াসিন শরীফ মজুমদার, সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রিপন, ক্রিকেট উপকমিটির সদস্য শরীফুল ইসলাম অপু, বিধান সেন ও কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নিজাম হাজারীর পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x