ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞা ফুটবল একাডেমীর চমক

দাগনভূঞা ফুটবল একাডেমীর চমক

বঙ্গবন্ধু একাডেমী কাপের তৃতীয় দিনের খেলায় দুটি বিভাগেই চমক দেখিয়েছে দাগনভূঞা ফুটবল একাডেমীর খেলোয়াড়রা। 

আজ দাগনভূঞা ফুটবল একাডেমীর চমক শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের ম্যাচে অনুর্ধ্ব-১২ ও অনুর্ধ্ব-১৮ দুই বিভাগে ফতেহপুর ফুটবল একাডেমীকে পরাজিত করে দলটি জয়লাভ করেছে।

ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুর্ধ্ব-১২ দলে দিনের প্রথম খেলায় ট্রাইবেকারে ফতেহপুর ফুটবল একাডেমীকে ৪-২ গোলে পরাজিত করে দাগনভূঞা ফুটবল একাডেমী।

দল হারলেও ম্যাচে নিজের খেলার নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড় হন ফতেহপুর ফুটবল একাডেমীর ৭ নম্বর জার্সি পরিহিত ওমর ইসলাম জিসান। তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন দৈনিক ফেনী'র সম্পাদক ও প্রকাশক আরিফুল আমীন রিজভী। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদ, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন, টুর্নামেন্টের সমন্বয়ক তৌহিদুল ইসলাম তুহিনসহ ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনের দ্বিতীয় খেলায় একই একাডেমীকে হারিয়ে অনুর্ধ্ব-১৮ দলে জয়লাভ করে দাগনভূঞা ফুটবল একাডেমী। এ ম্যাচও গোলশূন্য থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ৪-২ গোলে পরাজিত হয় ফতেহপুর ফুটবল একাডেমী। দলের জয়ে অবদান রাখায় দাগনভূঞার উদীয়মান খেলোয়াড় মো: শাকিলকে ম্যাচ সেরার পুরস্কার প্রদান করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞা ফুটবল একাডেমীর চমক

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাগনভূঞা ফুটবল একাডেমীর চমক
0:00 0:00
1.0x