ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ফেনী সাইক্লিস্ট

মুজিববর্ষ বিজয় দিবস জাতীয় উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ফেনী সাইক্লিস্টের দুই সদস্য। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল সৌজন্য সাক্ষাৎ করে। ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে সাক্ষাৎকালে জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদ, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন, দৈনিক ফেনী’র সম্পাদক ও প্রকাশক আরিফুল আমীন রিজভী ও ফেনী সাইক্লিস্টের উপদেষ্টা ইমন-উল হক এসময় উপস্থিত ছিলেন।

দেশের ২শ ২০জন খেলোয়াড় নিয়ে আগামীকাল শনিবার শুরু হওয়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির উপস্থিত থাকার কথা রয়েছে। এতে মাউন্টেন বাইক সিনিয়র ট্র্যাকে ফেনীর ফয়েজ আহমেদ আরিফ এবং রোডবাইকে প্রভাত চৌধুরী অংশগ্রহণ করবেন।

দলের ম্যানেজার আল ফারুক হৃদয় বলেন, অংশগ্রহণকারীসহ আমরা ৪ সদস্যের টিম ঢাকায় যাচ্ছি। তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে আমরা সাইক্লিংয়ে ফেনীর মুখ উজ্জ্বল করার চেষ্টা করব।

উল্লেখ্য, প্রতিযোগিতায় নয়টি ইভেন্টে পুরুষদের পাঁচটিতে দেশের ১৪০ জন ও নারীদের চারটি ইভেন্টে ৮০ জন নারী সাইক্লিস্ট অংশ নেবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ফেনী সাইক্লিস্ট

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x