ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মুহুরীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুহুরীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফেনীতে অজ্ঞাত আনুমানিক ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফেনী রেলওয়ে পুলিশ। বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মুহুরীগঞ্জ এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। আমরা গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই।

রেল পুলিশ কর্মকর্তা জানান, সম্ভবত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মাথা থেঁতলে যাওয়ায় তাৎক্ষনিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে ফেনী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপ নিয়ে গেছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুহুরীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মুহুরীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
0:00 0:00
1.0x