ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

দাগনভূঞায় নিজ মাদ্রাসার (১৭) এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এমদাদ উল্যাহ (২৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে দৈনিক ফেনীকে জানান দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

উপজেলার রশিদপুর মদিনাতুল উলুম মাদ্রাসার দোতলায় এ ঘটনা ঘটে। আটক এমদাদ উল্যাহ নোয়াখালীর কবিরহাটের নবগ্রামের মোঃ আকবর আলীর ছেলে।

ঘটনার শিকার শিক্ষার্থীর মা জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষক এমদাদ উল্লাহ নানা প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শন করে ওই তাকে বলাৎকার করে আসছিলো। কিন্তু সে ভয়ে লজ্জায় কারো কাছে মুখ খুলেনি। আজ সকালে শিশুটি বাড়ি গিয়ে মাদ্রাসা না যাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে। পরে মাদ্রাসায় না যেতে চাওয়ায় কারণ জানতে চাইলে ঘটনার বিষয়টি আমাদেরকে জানায়। পরে আমরা থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ জানালে পুলিশ তাকে আটক করে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক বলাৎকারের বিষয়টি স্বীকার করেছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x