ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় পরিবার পরিকল্পনা বিভাগের এ্যাডভোকেসী সভা

দাগনভূঞায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর) ‘করোনাকালে অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ এ প্রতিপাদ্যে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, (মা ও শিশু স্বাস্থ্য) মেডিকেল অফিসার ডাঃ এ.জি কাউসার আহমেদ প্রমুখ।

সভায় আগামী ৬-৮ ডিসেম্বর সেবা ও প্রচার সপ্তাহের জন্য পরিবার পরিকল্পনা বিভাগের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে এ কার্যক্রমকে সফল করার আহবান জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সেবার মান বৃদ্ধি, সবার প্রত্যাশা পুরণে এ সপ্তাহের করনীয়গুলো তুলে ধরে জনগনকে সচেতন করতে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সহায়তা কামনা করেন তিনি।

এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় পরিবার পরিকল্পনা বিভাগের এ্যাডভোকেসী সভা

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x