ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মহান বিজয় দিবস উদযাপনে ফুলগাজীতে প্রস্তুতি সভা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ উদযাপনে ফুলগাজীতে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে করা হয়।

সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমিতে পুষ্পাঞ্জলি অর্পণ, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, অনলাইনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করার বিষয়ে সিদ্বান্ত গ্রহণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলীসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মহান বিজয় দিবস উদযাপনে ফুলগাজীতে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x