ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে আরও ১৯ জনের করোনা শনাক্ত

ফেনীতে আরও ১৯ জনের করোনা শনাক্ত

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাব ও ফেনীর বক্ষব্যাধি হাসপাতালের জেনেক্সপার্ট ল্যাবে মোট ১৩৫টি নমুনা পরীক্ষায় ফেনীতে নতুন করে আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪ জনে। আজ শনিবার (২৮ নভেম্বর) সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন এসব তথ্য জানান।

এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৪২ জন। এ সময়ের মধ্যে নতুন করে আরও ২ জন রোগী সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৭৯১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ফেনীতে সুস্থতার হার প্রায় ৮৫.৯৪ শতাংশ। আর মৃত্যুর হার ২.০৬ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ফেনীর ১২৭টি ও ফেনীর বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধে ২১টি পজিটিভ এসেছে, যার মধ্যে দুইটি দ্বিতীয় নমুনা। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ১০জন, ছাগলনাইয়ায় ৬ জন ও পরশুরামে ২জন রয়েছে। এছাড়া ফেনীর বাইরের এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৫৫ শতাংশ।

গত ১৬ এপ্রিল জেলায় ছাগলনাইয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে আরও ১৯ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে আরও ১৯ জনের করোনা শনাক্ত
0:00 0:00
1.0x