ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় লোকমান হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের ধর্মপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোরশেদ (১৬) নামে অপর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত লোকমান হোসেন ছাগলনাইয়ার চাঁদগাজীর পশ্চিম দেবপুরের আবদুল গোফরানের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। আমজাদ হাটে তার একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে।

নিহতের ভাতিজা মাসুদ হোসেন জানান, সকালের দিকে চাচা আমার ভাই মোরশেদকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে আমজাদহাটে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি সিনএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে তারা দুজন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চাচা মারা যান। মোরশেদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।

হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক ডাঃ আজিজুর রহমান জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। মারাত্মকভাবে আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x