ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্বাস্থ্যবিধি না মানায় দাগনভূঞায় ৮জনের জরিমানা

করোনাভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ বিস্তার রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করায় দাগনভূঞায় ৮ পথচারীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজ উপজেলার রাজাপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক না পরায় ৮ জন পথচারীর মোট ১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও ২০জনকে মাস্ক না পরায় সাবধান করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থবিধি মেনে চলতে জনসাধারণকে নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বাস্থ্যবিধি না মানায় দাগনভূঞায় ৮জনের জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২০

featured Image

করোনাভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ বিস্তার রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করায় দাগনভূঞায় ৮ পথচারীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজ উপজেলার রাজাপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক না পরায় ৮ জন পথচারীর মোট ১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও ২০জনকে মাস্ক না পরায় সাবধান করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থবিধি মেনে চলতে জনসাধারণকে নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x