ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জায়লস্করে মহিলা আ’লীগের সম্মেলন

জায়লস্করে মহিলা আ’লীগের সম্মেলন

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সাবেক সাংসদ জাহানারা বেগম সুরমা।

সম্মেলন উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া আক্তার রাবু। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড় মনি, জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষেদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান এম মামুনুর রশীদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা খানম রুনা।

মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুমান আরা মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, জায়লস্কর ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি নিতাই চন্দ্র দাস, বর্তমান সভাপতি পেয়ার আহাম্মদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার ও দাগনভূঞা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা বেগম।

ছাত্রনেতা নয়ন মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে জনপ্রতিনিধি, ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জায়লস্করে মহিলা আ’লীগের সম্মেলন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
জায়লস্করে মহিলা আ’লীগের সম্মেলন
0:00 0:00
1.0x