ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি : ট্রাংক রোডে ৯ প্রতিষ্ঠানের জরিমানা

অবৈধভাবে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ফেনীতে ৯ প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের ট্রাংক রোডে এ অভিযান শুরু করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের ট্রাংক রোডের বড় মসজিদ হতে পুরাতন সোনগাজী বাস্যস্ট্যান্ড পর্যন্ত শতাধিক দোকানে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সংশ্লিষ্ট আইনানুযায়ী নুপুর কুটির এন্ড ফার্নিচারের ২টি দোকানকে ৪ হাজার, সাইফুল ট্রেডার্সকে ২ হাজার, শিপন ট্রেডার্সকে ১ হাজার, এশিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ২ হাজার, শান্ত ইঞ্জিনিয়ারিংকে ২ হাজার, হাজীর মিষ্টি মেলাকে ২ হাজার, চিশতিয়া ট্রান্সপোর্টকে ২ হাজার ও ঢাকা মেটালকে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযান অব্যাহতভাবে চলবে।

অভিযানে বেঞ্চ সহকারি প্রদীপ চন্দ্র দাসসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি : ট্রাংক রোডে ৯ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x