ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ১০ হাজার ইয়াবা বড়িসহ যুবক আটক

ফেনীতে ১০ হাজার ইয়াবা বড়িসহ যুবক আটক

ফেনীতে অভিযানে চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়িসহ মোঃ রানা মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকার পৌর মৎস্য আড়তের সামনে হাতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জামান। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে পুলিশ।

ডিবির ওসি জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে একটি সন্দেহজনক পিকআপের ভেতর তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এতে জড়িত থাকায় ঢাকার কেরানীগঞ্জের পূর্ব আগানগরের উত্তর জিঞ্জিরার বোরহানের বাড়ির আলী আকবর মোল্লার ছেলে মোঃ রানা মোল্লাকে আটক করা হয় ও পিকআপটি জব্দ করা হয়।

নুরুজ্জামান জানান, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে ১০ হাজার ইয়াবা বড়িসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে ১০ হাজার ইয়াবা বড়িসহ যুবক আটক
0:00 0:00
1.0x