ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নোয়াখালীতে ফ্রেন্ডস ক্রিকেট সিরিজে অংশ নিচ্ছে ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমী

ফ্রেন্ডস ক্রিকেট সিরিজে অংশ নিতে নোয়াখালী গেছে ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমীর অনুর্ধ-১৪ ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ১৫ সদস্যের দলটি একাডেমীর কোচ মুহাম্মদ কপিল উদ্দিনের নেতৃত্বে নোয়াখালীর উদ্দেশ্যে ফেনী ত্যাগ করেছে।

একাডেমী সূত্রে জানা যায়, দলটি নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বুধবার থেকে নোয়াখালী ক্রিকেট একাডেমীর সাথে তিনটি একদিনের ম্যাচ খেলবে। দলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন রাজিব মাসুদ। দলে অধিনায়ক হিসেবে শাওন ও সহ অধিনায়ক হিসেবে সাজেদুল ইসলাম আবীর রয়েছেন। সফর কালে জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন তাদের সর্বোচ্চ ক্রীড়া নৈপূন্য প্রদর্শনের আহবান জানান।

এসময় ফেনী সমাচারের সম্পাদক মোঃ মুহিববুল্লাহ ফরহাদ, নির্বাহী সম্পাদক ও বিরলী ক্রিকেট একাডেমীর পরিচালক মোঃ আমজাদুর রহমান রুবেল, জুনিয়র ক্রিকেট একাডেমীর পরিচালক আরাফাত খান, সহকারী কোচ আমিনুল ইসলাম বাপ্পি ও রবিউল হক রবি উপস্থিত ছিলেন।

কোচ মোহাম্মদ কপিল উদ্দিন জানান, জেলার বয়সভিত্তিক খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নতির লক্ষ্যে নোয়াখালী ক্রিকেট একাডেমির সাথে ৩ ম্যাচের এ সিরিজ আয়োজন করা হয়েছে। ম্যাচগুলোতে আমাদের খেলোয়াড়রা ভালো খেলে জিততে মুখিয়ে আছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নোয়াখালীতে ফ্রেন্ডস ক্রিকেট সিরিজে অংশ নিচ্ছে ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমী

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x