ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ওবায়দুল হকের দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় দাগনভূঞা উপজেলার সিন্দরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক ইবু মিয়াকে (৭৫) দাফন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ছাদেকপুর পাটোয়ারী বাড়ির সামনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদর্শন করে ও পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনের পক্ষ হতে শ্রদ্ধা জানায়।

মুক্তিযোদ্ধা ওবায়দুল হক

 সোমবার (৯ নভেম্বর) রাতে বার্ধক্যজনিত রোগে ফেনীর একটি হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা ওবায়দুল হক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে অসংখ্য আত্মীয়স্বজনও বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ওবায়দুল হকের দাফন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x