ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মালয়েশিয়ায় দাগনভূঞার যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় দাগনভূঞার যুবকের মৃত্যু

মালেয়শিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহাদাত হোসেন পলাশ (৩৯) নামে দাগনভূঞার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর) মালয়েশিয়ান সময় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান সহকর্মী মোঃ সাঈদ রাজ। পলাশ দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুরের চাঁন কাজী বাড়ির মৃত হাবিলদার আবুল বাশারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ সাঈদ রাজ জানান, পলাশ আমাদের সাথে মালয়েশিয়ার মালেকা সিটির হট লাইন প্রসেসিং কোম্পানীতে কাজ করত। আজ আমরা ফজরের নামাজ একসাথে মসজিদে জামাতে পড়েছিলাম। পরে পলাশ বাসায় এসে বিছানায় শুয়ে পড়েন। সকাল ৭টার দিকে কাজে যাবার জন্য ডাকতে থাকলে তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। খবর পেয়ে মালেকা সিটির জেসিং থানা পুলিশ তার লাশ থানা হেফাজতে নিয়ে যায়।

পলাশের জেঠাতো ভাই সাইদুল হক সাবধন জানান, তার লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মালয়েশিয়ায় দাগনভূঞার যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মালয়েশিয়ায় দাগনভূঞার যুবকের মৃত্যু
0:00 0:00
1.0x