ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বনানীপাড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফেনী শহরের বনানীপাড়ায় দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার (২ নভেম্বর) সকালে শিশুটির মা বাদী হয়ে মানিক চন্দ্র দাশ (৫৫) নামে এক সেলুন দোকান মালিকের বিরুদ্ধে মামলা করেছেন। দুপুরের দিকে ওই সেলুন মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার শিশুটির মা জানান, আমরা ওই এলাকার আরিফ হোসেন মোল্লার ঘরে ভাড়া থাকি। মানিকও তার পরিবার নিয়ে আমাদের পাশের ঘরে ভাড়া থাকে। গত ১৫ অক্টোবর দুপুরের দিকে তার স্ত্রী অসুস্থ থাকায় আমার দুই মেয়ে খাবার নিয়ে মানিকের সেলুন দোকানে যায়। এসময় মানিক কৌশলে আমার ছোট মেয়েকে সিঙ্গারা আনার জন্য টাকা দিয়ে দোকানের বাইরে পাঠায়। সে বাইরে গেলে মানিক দোকান বন্ধ করে আমার দশ বছর বয়সী বড় মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েরা ঘরে এসে আমাকে বিষয়টি জানায়। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এতে কোন সুরাহা না হওয়ায় আজ সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করি।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, মানিক ফেনী সদরের কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনিয়ার মৃত সুরামণি দাশের ছেলে। দুপুরের দিকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে মেয়েটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করে। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বনানীপাড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x