ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় ৪ প্রতিষ্ঠানের জরিমানা

দাগনভূঞায় ৪ প্রতিষ্ঠানের জরিমানা

ফেনীর দাগনভূঞায় বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানের ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দাগনভূঞা বাজারে পরিচালিত অভিযানে স্বাস্থ্য বিধি না মানা, অধিক দামে পণ্য বিক্রি করা, ডিলিং লাইসেন্স ব্যতীত শিশু খাদ্য বিক্রির অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মদিনা ট্রেডার্স’র মালিক মোঃ হুমায়ুন কবীরের ৩ হাজার, বেলায়েত হোসেন নামে এক দোকান মালিকের ৩ হাজার, জয়নাল আবেদিন নামে অপর এক দোকান মালিককে ২ হাজার ও জাবেদ ব্রাদার্স’র মালিক মোঃ জাবেদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় ৪ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২০

featured Image

ফেনীর দাগনভূঞায় বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানের ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দাগনভূঞা বাজারে পরিচালিত অভিযানে স্বাস্থ্য বিধি না মানা, অধিক দামে পণ্য বিক্রি করা, ডিলিং লাইসেন্স ব্যতীত শিশু খাদ্য বিক্রির অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মদিনা ট্রেডার্স’র মালিক মোঃ হুমায়ুন কবীরের ৩ হাজার, বেলায়েত হোসেন নামে এক দোকান মালিকের ৩ হাজার, জয়নাল আবেদিন নামে অপর এক দোকান মালিককে ২ হাজার ও জাবেদ ব্রাদার্স’র মালিক মোঃ জাবেদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাগনভূঞায় ৪ প্রতিষ্ঠানের জরিমানা
0:00 0:00
1.0x