ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞার রাজাপুরে একরাতে ৬ দোকানে চুরি

দাগনভূঞার রাজাপুরে একরাতে ৬ দোকানে চুরি

দাগনভূঞায় রাজাপুর ইউনিয়নের একরাতে ৬ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল নগদ টাকাসহ প্রায় সাড়ে তিনলাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন দোকানদাররা।

ভুক্তভোগীরা জানান, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে রাজাপুর ইউনিয়নের সমাসপুর মেইলঘর নামক স্থানে হানা দেয় চোরের দল। এসময় হৃদয়ের মুদি দোকান থেকে নগদ দেড় লাখ, ফয়সলের মোবাইল দোকান থেকে ১ লাখ, পঙ্কজের ফার্মেসী থেকে ৫০ হাজার, আজিজের মুদি দোকান থেকে ২০ হাজার, সুমনের চা দোকান হতে ২০ হাজার ও আমির হোসেনের লেপতোষক দোকান হতে ১০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

একইরাতে উপজেলার ফাজিলের ঘাট উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ডাঃ প্রদীপ কুমার মজুমদারের বাসায়ও চুরির ঘটনা ঘটে। বাসা থেকে চোরের দল নগদ ৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ অলংকার নিয়ে গেছে বলে জানান ডাঃ প্রদীপ কুমার। তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞার রাজাপুরে একরাতে ৬ দোকানে চুরি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাগনভূঞার রাজাপুরে একরাতে ৬ দোকানে চুরি
0:00 0:00
1.0x