ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় স্বাস্থ্য কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

দাগনভূঞা মাতুভূঞা ইউনিয়নের ফাজিলের ঘাট উপ স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি স্বাস্থ্য কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চোরের দল বাসায় প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে বলে দাবি করছেন উপ-সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় বাসায় তালা লাগিয়ে পরিবার-পরিজন নিয়ে পূজামন্ডপে গিয়েছিলাম। পরে রাত দশটার দিকে উপ স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলায় বাসায় ফিরে দেখি জানালার গ্রিল কাটা। বাসায় ঢুকে দেখি আলমারি ভেঙ্গে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও ১১ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

দাগনভূঞা ও সোনাগাজী থানার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় স্বাস্থ্য কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x