ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মুহুরী নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মুহুরী নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ফেনীর মুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক নাজিম উদ্দিনের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। ফেনী ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক পুর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সোমবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল তার লাশ উদ্ধার করে। তাকে উদ্ধারে প্রায় আড়াই ঘন্টা ধরে প্রচেষ্টা চালায় ডুবুরীরা। তিনি জানান, নদীতে পানির স্রোত বেশি থাকায় তাকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ফেনী সদরের ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর এলাকার মুহুরী নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় নদীতে পড়ে যায় নাজিম। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু জানান, স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাদের ডুবরি দল এসে তার লাশ উদ্ধার করে। চেয়ারম্যান জানান, সে একজন মৃগী রোগী।

নাজিম ওই ইউনিয়নের সুলতানপুর গ্রামের ইউছুপ মেম্বার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুহুরী নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মুহুরী নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
0:00 0:00
1.0x