ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে বিএনপির মানববন্ধনে হামলা, আহত ২

গুম, খুন ও ধর্ষণের প্রতিবাদে ফুলগাজীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফুলগাজী মহিলা কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

ফুলগাজী কলেজের ভিপি ও বিএনপি নেতা ফখরুল ইসলাম স্বপন জানান, এ ঘটনায় ফুলগাজী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরল আহাদসহ ২ জন আহত হয়। আহাদকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করছেন তিনি।

অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলেছে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আবদুল আলিম মজুমদার। তিনি বলেন, এতে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কুতুব উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে বিএনপির মানববন্ধনে হামলা, আহত ২

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x