ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সিন্ধুরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতির উপর হামলা

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্ধুরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম আজাদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে ইউনিয়নের কামাল মেম্বারের বাড়ির সম্মুখে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান আহত আজাদ। স্থানীয়রা আহত অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসারত অবস্থায় আজাদ জানান, রাত ৮টার সময় ইউনিয়নের চন্দারপুর গ্রাম হয়ে দাগনভূঞা যাওয়ার সময় কামাল মেম্বার বাড়ির সম্মুখে জাকির নামে একজন আমাকে চা খাওয়ার জন্য ডাকে। পরক্ষণে ১০/১২ টি মোটর সাইকেল যোগে এসে সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসী দলে লিটু, ফারুক, ছদর, সহ ১৫/২০ জন ছিল।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজাদের হামলার ঘটনা শুনেছি তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা জানান, তাকে রড দিয়ে দেহের বিভিন্ন স্থানে খুঁচিয়ে রক্তাক্ত করা হয়েছে। মাথায় আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সিন্ধুরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতির উপর হামলা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x