ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দাগনভূঞা চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী আবদুল হামিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সেকান্দরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম সিকদার।

ওসি জানান, আবদুল হামিদ উপজেলার সেকান্দরপুর গ্রামের হাজী আবদুর ছোবহানের ছেলে। চেকপ্রতারণা মামলায় তাকে এক বছরের সাজা ও তের লক্ষ টাকা জরিমানা করেছিল আদালত। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবদুল আউয়ালের নেতৃত্বে তাকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা। হামিদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

দাগনভূঞায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২০

featured Image

দাগনভূঞা চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী আবদুল হামিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সেকান্দরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম সিকদার।

ওসি জানান, আবদুল হামিদ উপজেলার সেকান্দরপুর গ্রামের হাজী আবদুর ছোবহানের ছেলে। চেকপ্রতারণা মামলায় তাকে এক বছরের সাজা ও তের লক্ষ টাকা জরিমানা করেছিল আদালত। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবদুল আউয়ালের নেতৃত্বে তাকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা। হামিদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x