ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ধর্মপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ধর্মপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেনী সদরের ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ আল জোহান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের আমতলী গ্রামের সওদাগর বাড়িতে বাড়ির পাশে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে ওই গ্রামের সওদাগর বাড়ির প্রবাসী নূর নবীর ছেলে।

জোহানের মা সেলিনা বেগম জানান, সকালে বাড়ির পুকুরের পাশে খেলতে গিয়ে অসতর্কতাবশতঃ পানিতে পড়ে যায় জোহান। আনুমানিক ১০ মিনিট পর জোহানকে পানিতে দাপাদাপি করতে দেখে আমি ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে পানি হতে তুলে আনি। এরপর তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দুই বোন এক ভাইয়ের মধ্যে জোহান ছিল সবার ছোট। বাদ আসর জানাযার নামায শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা সেলিনা বেগম। তার আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশের পরিবেশ। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ধর্মপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ধর্মপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x