ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে শতাধিক শিশুকে বিনামূল্যে খৎনা

ফুলগাজীতে শতাধিক শিশুকে বিনামূল্যে খৎনা

ফুলগাজীতে বিনামূল্যে শতাধিক গরীব দুঃস্থ শিশুর সুন্নতে খৎনা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার বন্দুয়ায় ওয়েল সোসাইটি ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ও মেডিকেল টিম কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের জন্য ঔষধ প্রদান করা হয়।

এসময় আয়োজিত অনুষ্ঠানে ওয়েল সোসাইটির সভাপতি এমদাদ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার।

এতে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক সোহেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার। এসময় ওয়েল সোসাইটি ফাউন্ডেশনের উপদেষ্টা নাজিম উদ্দিন মজুমদার, সমকাল প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ফেনী সমাচার সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি মোঃ মোর্শেদ ও ফুলগাজী নিউজডটকম’র সম্পাদক জহিরুল ইসলাম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওয়েল সোসাইটি মানুষের চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে। দুঃস্থ ও গরীব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ফ্রি চক্ষু শিবিরসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে শতাধিক শিশুকে বিনামূল্যে খৎনা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফুলগাজীতে শতাধিক শিশুকে বিনামূল্যে খৎনা
0:00 0:00
1.0x