ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে বিধবার শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

ফুলগাজীতে বিধবা নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মোঃ শহীদুল ইসলাম মন্টু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামের বাসিন্দা মন্টু পেশায় সিএনজি অটোরিকশা চালক।

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোরের দিকে ওই বিধবা নারী (৪৮) ফজরের নামাজ পড়তে ওযু করার জন্য ঘর থেকে বের হন। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মন্টু ওই নারীর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। মহিলার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে মন্টু পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বুধবার মন্টুকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে পুলিশ রাতেই মন্টুকে গ্রেফতার করে।

মোহাম্মদ আলী জানান, আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে বিধবার শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x