ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

দাগনভূঞায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের গোবিন্দপুরে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা তিনটায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির এর উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম।

উদ্বোধনকালে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ- এ শ্লোগান নিয়ে সারাদেশে স্বাস্থ্য সেবায় সরকার কাজ করে যাচ্ছে। সেবা পেতে স্থানীয় জনগণকে অবশ্যই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করতে হবে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ নিয়ে উপজেলায় ২৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাগনভূঞায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
0:00 0:00
1.0x