ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আল্লামা শফীর ছেলেকে বহিষ্কারের দাবিতে উত্তাল হাটহাজারী মাদ্রাসা

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আল্লামা শফীর ছেলেকে বহিষ্কারের দাবিতে উত্তাল হাটহাজারী মাদ্রাসা

হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা থেকে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছে মাদ্রসার সাধারণ ছাত্ররা।

একই সঙ্গে মাদরাসার বর্তমান মুহতামিম আল্লামা শফীকে মা’যুর (অক্ষম) উল্লেখ করে কর্মক্ষম নতুন মুহতামিম নিয়োগসহ ৬ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর থেকে শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করে।

সূত্র জানায়, হাটহাজারী মাদ্রাসা, হেফাজতে ইসলাম ও কওমি মাদরাসা বোর্ড নিয়ে (বেফাক) দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ সমস্যা চলছিল। এ নিয়ে হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী ও সংগঠনটির মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়।

বিরোধীদের অভিযোগ, হেফাজত আমীর আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানী প্রভাব বিস্তার করে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাইছেন।

এসব দাবিতে হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীর অপসারণ চেয়ে হাটহাজারী মাদ্রাসায় বিক্ষোভ করছেন ছাত্রদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, মাদ্রাসার সব গেট তালাবদ্ধ করে রাখার পাশাপাশি শিক্ষকদেরও অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ ছাড়া আনাস মাদানীর রুমে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এছাড়া প্রশাসন যাতে মাদ্রাসার ভেতরে ঢুকে কোনো ধরনের হস্তক্ষেপ না করে সেজন্য ছাত্ররা মসজিদের মাইকে বারবার মাইকিং করছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আল্লামা শফীর ছেলেকে বহিষ্কারের দাবিতে উত্তাল হাটহাজারী মাদ্রাসা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x