ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দিনের ব্যবধানে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দিনের ব্যবধানে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২,১৫৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এনিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৩৮৩ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪,৪২২ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪.৯৬ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ০৩৮ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.০৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৬৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৭ ভাগের বেশি মানুষের বয়স ছিল পঞ্চাশোর্ধ্ব।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দিনের ব্যবধানে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x