ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দেশে করোনা শনাক্তের হার নিম্নমুখী

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশে করোনা শনাক্তের হার নিম্নমুখী

দেশে করোনা শনাক্তের হার নিচের দিকে নামছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৫.৯৭ শতাংশ। যা গতকালের তুলনায় প্রায় ২ শতাংশ কমেছে। গতকাল পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ছিল ১৭.৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১,৯৫০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৩১৬ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,২৯০ জন।

এদের নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ২ লাখ ৮ হাজার ১৭৭ জন কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ।

গেল একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের বেশির ভাগেরই বয়স ষাটের বেশি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দেশে করোনা শনাক্তের হার নিম্নমুখী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দেশে করোনা শনাক্তের হার নিম্নমুখী
0:00 0:00
1.0x