ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

অবৈধ গ্যাস সংযোগ: ১ লাখ টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ: ১ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার দায়ে দাগনভূঞায় এক ব্যক্তির ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ উপজেলার নামার বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে অবৈধভাবে গ্যাস লাইন সংযোগ নিয়ে ব্যবহার করায় গ্যাস আইন ২০১০ অনুযায়ী ওই অভিযক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অভিযানের সময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করায় আরেক ব্যক্তির ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অবৈধ গ্যাস সংযোগ: ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
অবৈধ গ্যাস সংযোগ: ১ লাখ টাকা জরিমানা
0:00 0:00
1.0x