ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

৪ বিজিবি’র অভিযানে ২ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় বড়ি জব্দ

ছাগলনাইয়ার সীমান্ত এলাকা হতে ২ হাজারটি ভারতীয় নেশাজাতীয় ‘টার্গেট’ নামীয় বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪) ফেনী ব্যাটালিয়নের সদস্যরা।

ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কামরুজ্জামান জানান, আজ শনিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে এগারটার দিকে দেবপুর বর্ডার আউট পোস্টের (বিওপি) টহল কমান্ডার নায়েক মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে উপজেলার জয়নগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা এসব ট্যাবলেট উদ্ধার করে ৪ বিজিবি’র সদস্যরা।

তিনি জানান, সীমান্ত পিলার-২১৮৬/৯ এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্যাবলেটগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত বড়িগুলোর বাজার মূল্য তিন লক্ষ টাকা বলে জানান ৪ বিজিবি পরিচালক লেঃ কর্ণেল মোঃ কামরুজ্জামান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৪ বিজিবি’র অভিযানে ২ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় বড়ি জব্দ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x