ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন ১২১জন শিক্ষক-কর্মচারী

দাগনভূঞায় ১২১ জন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন শিক্ষকদের হাতে প্রণোদনার চেক বিতরণ করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল হক। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ও প্রণোদনার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার নন-এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। এতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ কর হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন ১২১জন শিক্ষক-কর্মচারী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x