ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে আরও ২২ জনের করোনা শনাক্ত

ফেনীতে আরও ২২ জনের করোনা শনাক্ত

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাব হতে সর্বশেষ প্রকাশিত ফেনীর ৮০টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হল ১ হাজার ৪৮০ জন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৩২ জন। আজ বুধবার (১২ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ফেইসবুক পেজে এসব তথ্য জানান হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ ল্যাবে ফেনীর ৮০টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২২টি পজিটিভ এসেছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৫ জন, পরশুরামে ৮জন, ফুলগাজীতে ১ জন, সোনাগাজীতে ৬জন ও ছাগলনাইয়ায় ২জন রয়েছে।

গত ২৪ ঘন্টায় আরও ৫১ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৩২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ফেনীতে সুস্থতার হার প্রায় ৬৯ শতাংশ। অর্থাৎ মোট আক্রান্তের দুই তৃতীয়াংশ রোগীই সুস্থ হয়েছেন। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩২ জন মারা গেছেন। মৃত্যুর হার প্রায় ২শতাংশ।

স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্যমতে, এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ১ হাজার ৪৮০ জন রোগীর মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফেনী সদরে ৫২৫ জন। শনাক্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দাগনভূঞা উপজেলা। এ উপজেলায় মোট শনাক্ত করা হয়েছে ৩১৫জন। এরপরে রয়েছে সোনাগাজীতে ২২২ জন, ছাগলনাইয়ায় ১৭৭ জন, পরশুরামে ১২৬ জন ও ফুলগাজীতে ৯৫ জন। এছাড়া ফেনীর বাইরের ২০ জন রোগী রয়েছে।

গত ১৬ এপ্রিল জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় স্বাস্ব্য বিভাগ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে আরও ২২ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে আরও ২২ জনের করোনা শনাক্ত
0:00 0:00
1.0x