ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাউদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ফেনী শহরের দাউদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় খুরশিদ আলম নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) সকালে দাউদপুর সবজি মার্কেটের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫জন আহত হয়েছেন। তাদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত খুরশিদ আলম শহরের পশ্চিম রামপুর এলাকার হাজি সিদ্দিক মৌলভী বাড়ির বাসিন্দা এবং ফেনী শহরের বড় বাজারে সবজির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, সকালে সবজি মার্কেটের সামনে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা খুরশিদ আলম ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাউদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x