ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্বনির্ভরতার লক্ষ্যে ৪ বিজিবির সেলাই মেশিন প্রদান

করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সীমান্তে বসবাসরত দুঃস্থ ও হতদরিদ্রদের সাবলম্বী করে তুলতে ফেনীতে সেলাই মেশিন প্রদান করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ মঙ্গলবার (১১ আগস্ট) পরশুরামের সুবার বাজার বর্ডার আউট পোস্টে (বিওপি) ৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কামরুজ্জামান এসব সেলাই মেশিন বিতরণ করেন।

অধিনায়ক জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ সেলাই মেশিন চালিয়ে প্রাত্যহিক জীবিকা নির্বাহ করতে পারবে অসহায়রা। এর ফলে সীমান্তে মাদক ব্যবসা ও অন্ধকার জীবনের সাথে না জড়িয়ে স্বাবলম্বী হয়ে তারা জীবনযাত্রার মান আরও উন্নত করতে পারবে বলে আশা প্রকাশ করেন লেঃ কর্ণেল মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করেন তিনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বনির্ভরতার লক্ষ্যে ৪ বিজিবির সেলাই মেশিন প্রদান

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x